বিভ্রাট কাটিয়ে অনলাইনে ফিরলো ‘ফোর্টনাইট’

৩০ ডিসেম্বর, ২০২১ ০৮:০৬  
বুধবার যারা ফোর্টনাইট গেম খেলতে পরিকল্পনা করেছিলেন, পরবর্তীদের তাদের অন্য পরিকল্পনা করতে হয়েছে। কারণ, অনেক খেলোয়াড়ই তাদের অ্যাকাউন্টে লগ-ইন করতে পারেননি এবং গেম খেলার সুযোগ পাননি। কয়েক ঘন্টার বিভ্রাট কাটিয়ে অবশেষে অনলাইনে ফিরেছে ফোর্টনাইট। এপিকের পক্ষ থেকে এই বিভ্রাটের কারণ উল্লেখ করা হয়নি। তবে তাদের স্ট্যাটাস ওয়েবসাইটে বিষয়টিকে ‘মেজর আউটেজ’ হিসেবে বলা হয়েছে। একই ওয়েবপেজে বলা হয়েছে, এপিক গেম স্টোর ‘ডিগ্রেডেড পারফরমেন্স’-এ ভুগছে। ডাউনডিটেক্টরের তথ্য মতে, অনেক গ্রাহক জিটিএ অনলাইন খেলতে পারছেন না এবং ডিসকর্ডে অ্যাক্সেস পাচ্ছেন না। তবে এপিকের ঐ ঘটনার সাথে এটি জড়িত কিনা সেটি জানা যায়নি। চলতি বছরে উল্লেখযোগ্য বেশ কয়েকটি ইন্টারনেট বিভ্রাটের ঘটনা দেখা গেছে। চলতি মাসেই অ্যামাজন ওয়েব সার্ভিসেস অন্তত চারবার বিভ্রাটের কবলে পড়েছে, যাতে ক্ষতিগ্রস্থ হয়েছে ডিজনি প্লাস, ভাইসসহ বেশকিছু অনেক ওয়েবসাইট ও সেবা। এখানে উল্লেখ্য যে, ফোর্টনাইও অ্যামাজন ওয়েব সার্ভিসেস ব্যাকএন্ডে পরিচালিত হয়। ডিবিটেক/বিএমটি